দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালীর কালিগঙ্গা নদীতে পাঠ জাগ দিতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের কালিগঙ্গা নদীতে এই ঘটনা ঘটে।
নিহতরা জংগলী গ্রামের রফি মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) ও জাহিদুল ইসলামের ছেলে জিহাদ (৯)। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম সরকারি চাকরির পাশাপাশি চাষাবাদ করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছেলে জিহাদকে নিয়ে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন। পাট জাগ দেওয়া শেষে দুপুর আড়াইটার দিকে ছেলেকে কাঁদে নিয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। হঠাৎ জাহিদুল পানিতে ডুবে যায়। এরপর ছেলে জিহাদকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। পরে এলাকাবাসী প্রায় দেড়ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে একইস্থান থেকে বাবা জাহিদুলের মরদেহ উদ্ধার করে।
কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএ