দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
সোমবার (২১ জুলাই) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
এর আগে রোববার (২০ জুলাই) রাত ৮টার দিকে জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি এস এম আমান উল্লাহ জানান, তাপস সাহার বিরুদ্ধে একটি বৈষম্যবিরোধী মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।
এফএইচ/