দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে দিয়ান খান (৮) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে নানা মোসলেম উদ্দিনের বাড়ির পাশে বসে মোবাইল দেখছিল। পরে সে নিখোঁজ হয়।
দিয়ান খান উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের তানজির হায়াত খানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাকপ্রতিবন্ধী শিশু দিয়ান খানের বাড়ি ও তার নানা বাড়ি একই গ্রামে। সে মঙ্গলবার বিকেলে তার নানাবাড়ির পাশে মোবাইল ফোন নিয়ে গেম খেলছিল। সন্ধ্যার পর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে দিয়ানকে খুঁজতে থাকে। নিখোঁজের ঘটনায় বুধবার দুপুরে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিকেলে নানাবাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাহসিন বলেন, দিয়ান খান নামের একটি শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে মারা গেলো, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।