দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি রিভলভার ও গুলিসহ আসাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) ভোর রাতে উপজেলার চর চারতলা গ্রামের আলাল শাহ মাজারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করেছে।
আটককৃত আসাদ চর চারতলা গ্রামের মানিক মিয়ার ছেলে।
এ ঘটনায় আসাদ মিয়ার বাড়ির মাটির নিচে পুতে রাখা অবস্থায় বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনী।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলার আসামি ও সরাইল-আশুগঞ্জ আসনের আওয়ামী লীগের এমপি মইন উদ্দিন মঈনের সহযোগী সাদ্দাম হোসেন বাড়িতে অভিযান চালায়। এ সময় টের পেয়ে সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায়। পরে যৌথ বাহিনী সাদ্দামের বড় ভাই আসাদ মিয়াকে আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বাড়ির আঙ্গিনার মাটি খুড়ে আমেরিকার প্রস্তুতকৃত রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আসাদ মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ