• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
চাঁদাবাজি ও মব জাস্টিসের প্রতিবাদ

পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি
  ১২ জুলাই ২০২৫, ২০:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
দেশ টিভি
দেশ টিভি

সারাদেশে চাঁদাবাজি ও মব জাস্টিস করে ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে মানুষ হত্যার প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি ও শরীয়তপুরের সাধারণ জনগণ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১২ জুলাই) বিকেলে প্রায় ৩০ মিনিট ধরে এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে এই রুটে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা জানান, চাঁদা না দেওয়ার কারণে সম্প্রতি রাজধানীর মিডফোর্ট হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যার অভিযোগ উঠে যুবদলের কর্মীদের বিরুদ্ধে। এছাড়াও যুবদল নেতা কর্তৃক যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামক পরিবহনের থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। দেশজুড়ে মব জাস্টিসের বিরুদ্ধে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র জনতা চাঁদাবাজ ও মব জাস্টিসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

হুশিয়ারি দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ‘শরীয়তপুর সুপার সার্ভিস’ নামের একটি পরিবহনের একাধিক বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পরিবহন মালিকদের দাবি, ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে স্থানীয় সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম ও তার অনুসারীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। এতে যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

তিনি আরও বলেন, শুধু এই ঘটনারই নয়-মিডফোর্ড হত্যাকাণ্ড, শরীয়তপুরের গোসাইরহাটে শিক্ষার্থীদের ওপর হামলা-এসবের প্রতিবাদে আমরা ৩০ মিনিট পদ্মা সেতু অবরোধ করেছি। প্রশাসনের প্রতি আহ্বান, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান এবং এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনুন। আর যদি ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ ও ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকারীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন

আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধান চাই: নাহিদ ইসলাম

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু বলেন, সারা বাংলাদেশে যে মব জাস্টিস শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় মিডফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যা করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে এমন মব জাস্টিস ও চাঁদাবাজি চলতে পারে না। আমরা এই মব জাস্টিস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রাথমিক ভাবে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করেছি। যদি এসব বন্ধ করা না হয় ও দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন জানান, পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার সংলগ্ন সড়কের পাশে প্রথমে কর্মসূচি চলছিল। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে। পরে আমরা তাদের যান চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ করি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে সেখান থেকে সরে যায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কে

  • পদ্মা সেতু
  • অবরোধ
  • বিক্ষোভ
এ সম্পর্কিত আরও খবর
তিন দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়
তিন দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়
পদ্মা সেতু হয়ে স্বস্তির ঈদযাত্রা: নেই যানজট
পদ্মা সেতু হয়ে স্বস্তির ঈদযাত্রা: নেই যানজট
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ
কৃষকদল নেতার মরদেহ নিয়ে বিএনপির বিক্ষোভ
কৃষকদল নেতার মরদেহ নিয়ে বিএনপির বিক্ষোভ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।