দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে ঘুষ নিয়ে চাকরি প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ জুলাই) দুপুরে কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিসে অভিযান চালানো হয়।
এ সময় উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ও অন্যান্যদের সাক্ষাৎকার গ্রহণ করেন দুদকের কর্মকর্তা।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও সহকারী-প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম করা হয়েছে বলে জানান মাদারীপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
আরএ