দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপত্র নদে নৌকা ডুবে শাপলা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (১জুলাই) সকালে উপজেলা পাগলা থানা এলাকার দত্তেরবাজার খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
নিহত শাপলা আক্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাঈনুদ্দিনের মেয়ে। শাপলা ছাড়াও নিখোঁজ শিশুরা হলো- একই উপজেলার মমতাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের (৭) ও হাবিব মিয়ার ছেলে আরিফ হোসেন (৭)। তিনজনই গফরগাঁওয়ের বিরই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
আরএ