দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় জুয়েল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকেলে রাস্তা পার হবার সময় দ্রুতগামী কোনো পরিবহনের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। নিহতের বাড়ি ঢাকার দোহারে। সে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ