দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদ উপলক্ষে কর্মস্থলে ফেরা যাত্রীরা যাতে নিরাপদে ঢাকায় যেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে তিনি ভোলার বিভিন্ন লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, ঈদের সমসময়টায় জাহাজগুলো যাতে সঠিক সময়ে যাতায়াত করে এবং অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে সেটি মনিটরিং করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত সব কিছু ঠিক রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।
প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই ফিরতি যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হোক। কারণ ঈদে বিপুল সংখ্যক যাত্রীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করার দায়িত্ব নৌ পরিবহন মন্ত্রণালয়ের, আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালনন করছি।
এসময় তিনি ভোলার ইলিশা লঞ্চঘাট ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। নৌ পরিবহন মন্ত্রীর হঠাৎ আগমনকে ঘিরে স্বস্তি ফিরছে যাত্রীদের।