দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের স্থানে ও কলকারখানায় তীব্র গ্যাস সংকট থাকায় গ্যাস লাইনের সরবরাহ পরিদর্শন করে সংকট সমাধানের আশ্বাস দিয়েছের বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
শনিবার (২১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের অবস্থিত মিথিলা টেক্সটাইল কারখানা পরিদর্শন শেষে তিনি জানান সারাদেশেই গ্যাসের সরবরাহ কম থাকায় সরকার এ সমস্যার উত্তরণে কাজ করছে।
পেট্রোবাংলা) চেয়ারম্যান বলেন, আড়াইহাজারসহ বিভিন্ন স্থানে থাকা তীব্র শিল্প কারখানাগুলোতে গ্যাস সঙ্কটের বিষয়টি জানতে পেরে সরেজমিনে গ্যাস সরবরাহ যাচাই করতে এসে গ্যাস সংকটের সত্যতা পেয়েছি। আমরা এই সংকট উত্তরণের জন্য কাজ করছি। সারাদেশেই গ্যাসের সরবরাহ কম থাকায় সরকার এ সমস্যার উত্তরণে কাজ করছে। এর আগে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা দীর্ঘদিন ধরে গ্যাস সংকট থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে জানান পেট্রোবাংলা) চেয়ারম্যানকে।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজসহ দুটি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিতাসের এমডি গ্যাস সংকট সমাধানে সরবরাহ বাড়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলোকে তাগিদ দেওয়া কথা জানান।
এফএইচ/