দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার একতা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় প্রাণ হারিয়েছেন আশা মনি নামের এক গর্ভবতী নারী। পরিবার ও স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতির কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
গত শুক্রবার রাতে প্রসবজনিত কারণে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড়ের চা দোকানি অতুলের ছেলে হৃদয়ের স্ত্রী আশা মনিকে একতা ক্লিনিকে ভর্তি করা হয়। সিজার করার সময়ই তার মৃত্যু হয়। এমনটাই দাবি পরিবারের।
তবে ক্লিনিক কর্তৃপক্ষ ও অপারেশন পরিচালনাকারী ডা. ইয়াসমিন বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠেন। তড়িঘড়ি করে মৃতদেহকে "সুস্থ রোগী" হিসেবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, এবং ভর্তি দেখিয়ে সময়ক্ষেপণ ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়। ঘটনাটি জানাজানি হলে উত্তাল হয়ে ওঠে পুরো বীরগঞ্জ।
পালিয়ে যায় ক্লিনিক মালিক ডা. স্টাফ সহ অভিযুক্ত সকলেই। স্বজন ও স্থানীয় এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ ও অনশন শুরু করেন। সকলের একটাই দাবি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক। এবং যেন আর কোনো মা এমন অবহেলার শিকার না হয়। তবে সৌভাগ্যক্রমে নবজাতক শিশুটি বেঁচে গেছে এবং বর্তমানে সুস্থ আছে । শিশুটি বর্তমানে তার পারিবারের কাছে রয়েছে।
এফএইচ/