দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তুলেছিল।
মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে তিনি এ মন্তব্য করেন। খনি ও বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে দেশীয় জ্বালানি খাতকে গুরুত্ব না দিয়ে বিদেশনির্ভর ব্যবস্থা তৈরি করা হয়েছে। এতে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদন বাড়াতে কাজ চলছে।
ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেন, দেশে জ্বালানি সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা আমদানি করব—এটি পুনর্বিবেচনা করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তিনটি ইউনিট একসঙ্গে চালুর চেষ্টা চলছে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অ/এমএম