দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫ হাজার টাকা।
শনিবার (২১ জুন) ভোর ৫টার দিকে ২৮ বিজিবি'র অধীনস্থ নারায়নতলা বিওপি'র সদস্যরা অভিযান চালিয়ে জাহাংগীরনগর ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ১২১২/৯-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত শহীদ মিনার এলাকা থেকে ১টি মোটরসাইকেল এবং ৮৩১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
২৮ বিজিবি অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে। আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
আটককৃত মোটরসাইকেল ও কসমেটিকস সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দীর্ঘদিনের সমস্যা হলেও বিজিবির নিয়মিত অভিযান ও তৎপরতায় তা অনেকটা কমে এসেছে।
এফএইচ/