দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ডুবে ফাহিম হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দুইটার দিকে পুকুরে ডুবে মারা যায় শিশুটি।
নিহত ফাহিম হোসেন জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, কয়েকজন শিশু স্কুল মাঠে ফুটবল খেলতে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পরে তার মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, দুই বছর আগে একই গ্রামের সাব্বির হোসেন নামে এক ব্যক্তি একই পুকুরে ডুবে মারা গিয়েছিলেন।
/অ