দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে পণ্য বোঝাই করা একটি বাল্কহেড রেল সেতুতে ধাক্কা লেগে তলিয়ে গেছে।
শনিবার (১৪ জুন) সকালে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর দুই নং পিলারের সাথে এম,ভি রিফাত ইসলাম নামের ওই বাল্কহেডটির এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাল্কহেডটির মাঝখান দিয়ে ভেঙ্গে নদীতে তলিয়ে যায়। তবে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশুগঞ্জ- ভৈরব রেলসেতুর পিলারের সাথে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি বা কেউ নিখোঁজ নেই। খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছায়। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএ এর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এফএইচ/