দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’- এই স্লোগানে পিরোজপুরের নাজিরপুরে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মাহমুদকান্দা সড়কে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাটিভাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম হেকমতের সভাপতিত্বে ও মো. শহিদুল ইসলাম সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. আরিফুজ্জামান তুহিন, ওমর আলী শেখ, ইউপি সদস্য মো. শাহ নিয়াজ ফরাজি হিরু, এস এম নুর আলম, মতিউর রহমান, জহিরুল ইসলাম নাজেরী, সাবেক বন কর্মকর্তা মো. এনামুল হক, এস এম আপেল মাহমুদ, মোল্লা মো. সফিকুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাদক আমাদের পরিবার, সমাজ, দেশকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আমরা সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে হারিয়ে ফেলবো। আমাদের মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী বা মাদকসেবীরা আমাদের পরিবারের সদস্য হলেও তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। রাষ্ট্র ও সমাজ এভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে অচিরেই মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়া সম্ভব হবে।
এসময় বক্তারা আরও বলেন, জনপ্রতিনিধিরা স্থানীয় ও প্রশাসনিকভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট্র গড়া সম্ভব।
/অ