দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় টুটুল হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে কুষ্টিয়ার ইবি থানাধীন মধুপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত টুটুল হোসেন ইবি থানার মধুপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত তোরাপ আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকান ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর বাজারে নিজ দোকান থেকে পাশের একটি দোকানে চা খেতে যাওয়ার সময় মোটরসাইকেলে দুইজন সন্ত্রাসী এসে গুলি করে টুটুল হোসেনকে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে গেলে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যান। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় একটি শটগান ও কয়েকটি তাজা গুলি ফেলে যায়। ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। হত্যাকারীদের ধরতে কাজ করছে পুলিশ।
কে