দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু ও তার ১৮ বছরের মেয়ে হালিমা মোহাম্মদ।
সোমবার (৯ জুন) বিকেলে নিজ বাড়ীর পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত হালিমা রাজধানীর ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
জানা যায়, বাবুল আহমদ তার পরিবার নিয়ে দীর্ঘদিন থেকে ঢাকায় বসবাস করেন। ঈদ উদযাপন করতে পরিবারের সবাই নিয়ে বাড়ীতে এসেছেন। সেই সুযোগে মেয়ে সাঁতার কাটা জানে না তাই তার ২য় মেয়ে হালিমাকে সাঁতার শিখাতে গিয়ে নিজ গ্রামের বাড়ীর পুকুরে নামেন। এক পর্যায়ে সাঁতার কাটা শিখানোর জন্য ব্যবহৃত বাহন থেকে মেয়েটি ছিটকে পানিতে পড়ে গেলে তাকে বাবা উদ্ধার করতে গিয়ে তারা উভয়ই পানির গভীরে গিয়ে আর উঠতে পারেননি। বাড়ির লোকজনের চিৎকারে লোকজন ছুটে এসে পানি থেকে তাদের উ দ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম ভূঁইয়া ও নিহত বাবুল আহমদের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এফএইচ/