দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট সেনাবাহিনীর বিশেষ মাদক বিরোধী অভিযানে মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোডের হরিজন পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শহরের রেল কলোনী বিশ্বাসপাড়ার মৃত ভাদুয়া হরিজনের ছেলে মিঠুন হরিজন (৩৭), ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার জাহিদুলের ছেলে মোস্ত হাসান (২৬), শহরের দেওয়ানপাড়ার চাঁন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০), শহরের রেল কলোনী বিশ্বাসপাড়ার মিঠুন হরিজনের স্ত্রী চম্পা (৩৭) এবং শান্তিনগর ফুলতলী মোড়ের শ্যামলের স্ত্রী মুক্তি (২৬) বলে জানা গেছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শহরের রেল কলোনী ও ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ লিটার চোলাই মদ, গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ৫৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এফএইচ/