দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই-বোন।
বৃহস্পতিবার (৫ জুন) সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই ইউনিয়নের নুরুদ্দিনের ছেলে মো.সিয়াম (৩) ও ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২)।
স্থানীয়রা জানায়, শিশু দুটি দুপুরের দিকে বসতঘরের সামনে খেলা করছিল। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে দুপুরের দিকে তাদের মরদেহ পুকুরে দেখতে পায় স্বজনরা। দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কিছুই জানায়নি।
/অ