দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার (৬ জুন) চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইতোমধ্যে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার বিভিন্ন স্থানে আগাম ঈদ উদযাপন করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামাতের ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। অপরদিকে, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসায় সকাল ৮টায় নামাজের ইমামতি করবেন সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী।
সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন করে থাকি। এ উপলক্ষে কোরবানির পশু ক্রয়সহ আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
যেসব গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপিত হবে সেগুলো হচ্ছে— হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।
আরব দেশগলোর সঙ্গে মিল রেখে ১৯২৮ সালে আগাম রোজা ও ঈদ পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী। প্রায় ৯৬ বছর আগে এ প্রথা চালু হয়। আর এখন অর্ধশত গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক ধর্মপ্রান মুসল্লিরা একদিন আগে ঈদ উদযাপন করেন।
/অ