দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাতের আঁধারে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত জুয়েল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ জুলাই) দিনগত রাত ৩টার দিকে দিনাজপুরের প্রফেসর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জুয়েল পৌর শহরের কৃষ্ট চাঁদপুর এলাকার দবির উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার উপ-পরিদর্শক নিহার রঞ্জন সরকার জানান, রাতে পৌর শহরের আজিজার রহমানের বাড়িতে চুরি করতে যান জুয়েল। পাশে নির্মাণাধীন দোতলা বাড়ির ছাদ থেকে চুরি করতে আসা বাড়ির বেলকুনি রেলিং ধরার সময় বিদ্যুতের মেইন তারে জড়িয়ে যান তিনি। কিছুক্ষণ সেখানে থাকার পর বিকট শব্দে মাটিতে পড়ে যান। পরে বাড়ির লোকজন জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে জুয়েলকে উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, জুয়েলের নামে বিরামপুর থানায় চুরি, মাদক ও মারামারির ছয়টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।