দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এতে ১৮-২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় পার্টির (জাপা) ব্যানারে এ আয়োজন করা হয়।
জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে সকাল ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচির পূর্বনির্ধারিত সময় ছিল। কিন্তু পর্যাপ্ত নেতাকর্মীর অনুপস্থিতি ও জেলা সভাপতি মাহমুদুর রহমান ঢাকা থেকে আসতে দেরি হওয়ায় বিকেল ৩টায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি নিয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান বলেন, আমি ঢাকায় ছিলাম। সড়কে যানজট থাকায় আমার আসতে দেরি হয়। এতে কর্মসূচি দেরিতে করতে হয়েছে। তবে নেতাকর্মীর উপস্থিতি কম নিয়ে কোনো উত্তর দেননি তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হুদা আপলু ও সহ-সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় পার্টি ভেসে আসেনি। যারা আমাদের চেয়ারম্যানের বাসভবনে হামলা করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। তারা দলের প্রত্যেক নেতাকর্মীর হৃদয়ে আঘাত করেছে।
/অ