দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পরে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা সিলিন্ডারের বিস্ফোরণে ট্রাকটিতে আগুন লেগে যায়।
বুধবার (৪ জুন) ভোর ৪টায় বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এতে আশপাশের ৩/৪ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
/অ