দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ব্যাজমেন্টের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১ জুন) সন্ধ্যায় সদর উপজেলার উত্তর মোল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওবায়দুল্লাহ্ (৪) উত্তর মোল্লাপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে। ফাহাদ হোসেন (৫) জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকার সৌদি প্রবাসী মকবুল হোসেনের ছেলে। সম্পর্কে তারা মামাত-ফুফাত ভাই।
স্বজনরা জানান, বাড়ির উঠানে খেলা করছিল ওবায়দুল্লাহ্ ও ফাহাদ। কোনো এক সময় স্বজনদের চোখের আড়ালে খেলতে খেলতে বাড়ির পাশে নির্মাণাধীন বিল্ডিংয়ের বেজমেন্টের গর্তে বৃষ্টিতে জমে থাকা পানিতে পরে যায় তারা। কয়েকঘণ্টা খোঁজাখুজির পর সন্ধ্যায় বেজমেন্টের গর্তে ভাসমান অবস্থায় ওবায়দুল্লাহ্ ও ফাহাদকে দেখতে পায় স্থানীয়রা। দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
কে