দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে জামাল হোসেন হাওলাদার (৩৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জামাল হোসেন হাওলাদার ওই এলাকার মৃত রজ্জব আলী হাওলাদারের ছেলে ও মসজিদ বাড়ি হাফিজিয়া মাদরাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে নিজ বাড়িতে তার চাচার ঘর থেকে সাইড লাইন দিয়ে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামালা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।