দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের সমেষপুর গ্রামের মারকাযুত তালীম ওয়াত তারবিয়াহ মাদরাসাছাত্রের মরদেহ মাদরাসার কিচেন রুম থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বরুড়া থানা পুলিশ নিহত সিয়াম হোসেনের (১১) মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত সিয়াম হোসেন উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের মনোহরা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সিয়ামের খালু ওই মাদরাসার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন এবং সিয়াম একই মাদরাসার ছাত্র ছিল। খালুর সঙ্গে সিয়ামের খালার ডিভোর্স হয়েছে গত কয়েকদিন আগে।
গত মঙ্গলবার থেকে সিয়াম নিখোঁজ ছিল এবং সিয়ামের খালু মাদরাসার বাবুর্চিও নিখোঁজ হয়ে যায়।
শুক্রবার মাদরাসার কিচেন থেকে সিয়ামের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে বরুড়া থানা পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে যায় বলেও জানান বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন সজিব।
জেবি