• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

শরীয়তপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, ব্যাহত হচ্ছে পাঠদান

শরীয়তপুর প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১২:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শরীয়তপুর জেলার দুটি প্রধান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। ১০৬টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৬১ জন শিক্ষক। ফলে একজন শিক্ষককে নিজের বিষয়ের পাশাপাশি একাধিক বিষয়ে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার মান যেমন নিচে নেমে যাচ্ছে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ কমে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা যায়, জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে মর্নিং ও ডে শিফট মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ১১০০-এর বেশি। অথচ, সেখানে ৫৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৩৩ জন শিক্ষক। একই অবস্থা শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও। এই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা ১ হাজারেরও বেশি হলেও শিক্ষক সংখ্যা মাত্র ২৮ জন। এখানে ৫৩টি অনুমোদিত পদের বিপরীতে ২৫টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে নিয়মিত ক্লাস নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। একাধিক বিষয়ে ক্লাস নিতে বাধ্য হওয়ায় শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারছেন না। এতে শিক্ষার মান যেমন নিচে নেমে যাচ্ছে, তেমনি পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে অনেক শিক্ষার্থী।

পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তামিম মাদবর বলেন, আমাদের জীববিজ্ঞানের ক্লাস নিচ্ছেন একজন ইংরেজি শিক্ষক। তিনি চেষ্টা করেন, কিন্তু আমরা সব বুঝতে পারি না। পরীক্ষায় ভালো করা কঠিন হয়ে পড়ছে।

শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী খাদিজা আফরোজ বলেন, আমাদের বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক সময় এক বিষয়ের ক্লাস অন্য বিষয়ের শিক্ষক নিতে বাধ্য হচ্ছেন। ফলে শিক্ষার মান কমে যাচ্ছে। আমরা নিয়মিত ও উপযুক্ত বিষয়ে দক্ষ শিক্ষক পেতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ গড়ার পথে কোনো বাধা না আসে। কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি।

শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, আমাদের বিদ্যালয়ে দুই শিফটে পাঠদান চললেও পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের সঠিকভাবে পড়ানো কঠিন হয়ে পড়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় তাদের লেখাপড়ার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আমাদেরও অতিরিক্ত ক্লাস নিতে সমস্যায় পড়তে হচ্ছে। তাই দ্রুত নতুন শিক্ষক নিয়োগ দিয়ে এই সংকট সমাধান করা জরুরি।

পালং গুরুদাস বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ মাতুব্বর বলেন, শিক্ষক সংকট আমাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এক বিষয়ের শিক্ষককে অন্য বিষয়ে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীরা সঠিকভাবে কিছুই শিখতে পারছে না।

আরও পড়ুন

মুন্সীগঞ্জে শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত আটক

বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, অধিদপ্তর থেকে যখনই শিক্ষক সংকটের তালিকা চাওয়া হয়, আমরা তা পাঠাই। কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না। এটি সমাধানের একমাত্র কার্যকর পথ।

/অ

  • শরীয়তপুর
  • সরকারি মাধ্যমিক বিদ্যালয়
  • শিক্ষক সংকট
এ সম্পর্কিত আরও খবর
শরীয়তপুরে তিনটি আসনে বেসরকারিভাবে জয়ী যারা
শরীয়তপুরে তিনটি আসনে বেসরকারিভাবে জয়ী যারা
বাহরাইনে পোস্টাল ব্যালট গণনা নিয়ে ভোটারদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
বাহরাইনে পোস্টাল ব্যালট গণনা নিয়ে ভোটারদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
শরীয়তপুরে বিএনপির তিন প্রার্থী অপু–কিরণ–আসলামের মনোনয়নপত্র সংগ্রহ 
শরীয়তপুরে বিএনপির তিন প্রার্থী অপু–কিরণ–আসলামের মনোনয়নপত্র সংগ্রহ 
শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ১০
শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ১০
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।