দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাহরাইনে এক প্রবাসীর বাসায় বিপুলসংখ্যক পোস্টাল ব্যালটের খাম গণনার ঘটনায় ভোটারদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং শরীয়তপুর–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রাম ভদ্রপুর ইউনিয়নের শিকদার বাড়িতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মিয়া নুরুদ্দিন অপু বলেন, ‘পোস্টাল ব্যালট সংক্রান্ত এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও তা আরও জোরদার করা প্রয়োজন।’
নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘জনগণের সেবায় কাজ করতেই শরীয়তপুরে এসেছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ নীতিতে বিশ্বাস করেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।’
/অ