দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ১৩৯টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম (ধানের শীষ) পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ (রিকশা) পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। এই আসনে ভোটার উপস্থিতি ছিল ৪৩.৬০ শতাংশ।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ১৩৬টি কেন্দ্রের ফলাফলে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মাহমুদ হোসেন বকাউল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ৫৮ হাজার ৯২২ ভোটের বড় ব্যবধানে জয় পান শফিকুর রহমান কিরণ। এই আসনে ভোট কাস্ট হয়েছে ৫২.২৬ শতাংশ।
শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জের আংশিক) আসনে ১১৭টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। ৩৭ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এই আসনে ভোট কাস্ট হয়েছে ৫৭ শতাংশ।
ফল ঘোষণার আগে ও পরে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। দলীয় নেতারা বলেন, “ভোটারদের আস্থা ও সমর্থনই এই জয়ের মূল ভিত্তি।”
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, শরীয়তপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ৭২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮০ হাজার ৩১২ জন, নারী ভোটার ৫ লাখ ৫০ হাজার ৮৩৪ জন এবং হিজড়া ভোটার ১৪ জন। এছাড়া প্রবাসী ও বিশেষ ক্যাটাগরির (OCV/ICPV) ভোটার রয়েছেন ১৬ হাজার ৭৮১ জন।
আরএ