দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবুল কাশেম মোতাইয়েত হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে কুচাইপট্টি ইউনিয়নের সেরু মার্কেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে নিহতের পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে কাশেম মোতাইয়েতকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে ফাঁসির দাবি জানান তারা।
উল্লেখ্য, কাশেম মোতাইয়েতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁ পরিবারের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে কাশেম আলী খাঁয়ের লোকজন হামলা চালায় কাশেম মোতাইয়েতের ওপর। গুরুতর আহত অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদ আলম বলেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবুল কাশেম মোতাইয়েত হত্যার ঘটনায় জড়িত আসামিদের আমরা ইতোমধ্যে শনাক্ত করেছি। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
/অ