• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • লালমনিরহাট

১২০ টাকায় স্বপ্ন ছোঁয়া: ঘুষছাড়া পুলিশে নিয়োগ ১৭ তরুণের

জামাল বাদশা, লালমনিরহাট
  ২৩ মে ২০২৫, ২২:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়েই ঘুষ ও তদবিরমুক্ত এক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পেরিয়ে লালমনিরহাট জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ১৭ জন তরুণ-তরুণী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয় ফলাফল ঘোষণা ও সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম নবনিযুক্ত সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

পুলিশ ও পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সুযোগ পাওয়াদের দাবি, এই নিয়োগের প্রতিটি ধাপেই ছিল কঠোর যাচাই ও নিরপেক্ষতা। জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের সন্তানরা নিজেদের মেধা, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। কেউ দিনমজুরের ছেলে, কেউবা রিকশাচালকের মেয়ে, কেউ চা বিক্রেতার মেয়ে। অনেকের পিতা নেই। নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়া অধিকাংশরাই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। এই নিয়োগ শুধু একটি চাকরি নয়, বরং একটি পরিবারের ভাগ্য পরিবর্তনের সূচনা।

পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সুযোগ পাওয়া জাহিদ হাসান বলেন, “ছোটবেলা থেকেই নানির বাড়িতে থেকে বড় হয়েছি। জীবন কেটেছে অভাব-অনটনের মাঝে। আমার পরিবার কিংবা মামা সবসময় সাহস দিয়েছে। তাদের অনুপ্রেরণা আর নিজের চেষ্টা—এই দুইয়ে ভর করেই আজ পুলিশে সুযোগ পেলাম।”

চূড়ান্ত ফলাফলে নিজের নাম শুনে আবেগে কেঁদে ফেলেন পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সুযোগ পাওয়া শাহ জালাল। তাঁর বাবা আশরাফুল ইসলাম একজন বর্গাচাষি। অন্যের জমিতে চাষ করেই চলে তাদের সংসার। শাহ জালাল বলেন, "বিশ্বাসই করতে পারছি না। ঘুষ ছাড়াই আমার চাকরি হলো!" ফলাফল পেয়ে চোখে জল এনে মোস্তাফিজুর রহমান মুরাদ বলেন, “প্রথম দিন থেকেই নিজেকে প্রস্তুত করেছি। নিয়োগের প্রতিটি ধাপ ছিল চ্যালেঞ্জিং, কিন্তু প্রতিটা ধাপে নিজেকে প্রমাণ করেছি।”

চুড়ান্ত ফলাফল ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নিয়োগ সংক্রান্তে লালমনিরহাটের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা এবং আইজিপি মহোদয়ের নির্দেশ অনুযায়ী এবার আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি। কোনো ধরণের তদবির, ঘুষ বা সুপারিশ এখানে স্থান পায়নি। আমরা চাই—যোগ্য, সৎ ও মেধাবীরাই পুলিশের সদস্য হোক। আজকের এই ফলাফল তারই প্রমাণ। যারা নিয়োগ পেয়েছেন, তারা যেন সৎ থেকে দেশসেবায় আত্মনিয়োগ করেন, এটাই প্রত্যাশা।” তিনি আরও বলেন, “আমি প্রত্যেক তরুণ-তরুণীকে আহ্বান জানাবো—নিজেকে গড়ে তুলুন। পুলিশের চাকরিতে এখন দালাল, তদবির, ঘুষের কোনো স্থান নেই। একমাত্র মেধা, দক্ষতা ও শারীরিক সক্ষমতাই আপনাকে এই চাকরির যোগ্য করতে পারে।”

পুলিশ সদস্য নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩০ জন পুরুষ ও ৫ জন নারী। উত্তীর্ণ হন ১৫ জন পুরুষ ও ২ জন নারী। অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৩ জনকে।

পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের চুড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহাদত হোসেন, নিয়োগ বোর্ডের সদস্য এ কে এম ওহিদুন্নবী, লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

নতুন নিয়োগপ্রাপ্তদের চোখে ছিল অশ্রু, ঠোঁটে ছিল বিজয়ের হাসি এই দিনটি ছিল তাদের জীবনের সবচেয়ে গর্বের ও স্মরণীয় দিন।

এফএইচ/

  • লালমনিরহাট
  • পুলিশ
এ সম্পর্কিত আরও খবর
ঝালকাঠিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ১৩ তরুণ-তরুণী পুলিশে নিয়োগ
ঝালকাঠিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ১৩ তরুণ-তরুণী পুলিশে নিয়োগ
পাবনায় পুলিশকে ম্যানেজ করে পদ্মা নদী-ফসলি জমির মাটি লুট!
পাবনায় পুলিশকে ম্যানেজ করে পদ্মা নদী-ফসলি জমির মাটি লুট!
রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা
রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।