• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চাঁদপুর

পাওনা টাকার জন্য মরদেহ দাফনে বাধা

চাঁদপুর প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ০৮:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. হুমায়ুন কবির (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর পর মরদেহ দাফনে বাধা দেন পাওনাদারেরা। প্রায় ১২ ঘণ্টা লাশের কফিন অবরুদ্ধ করে রাখেন পাওনাদারেরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পরে থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পাওনা আদায়ে প্রতিশ্রুতি পাওয়ার পর মরদেহ দাফনে অনুমতি দেন পাওনাদারেরা।

উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের জয়শ্রী এলাকায় বুধবার (২১ মে) এ ঘটনা ঘটে।

তিন সন্তানের জনক মো. হুমায়ুন কবির ওই গ্রামের আবুল হোসেন শেখ ও রহিমেন্নেছা দম্পতির ছেলে। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

মৃত ব্যক্তির স্ত্রী শারমিন আক্তার বলেন, আমার স্বামী স্থানীয় শাহীবাজার এলাকায় বহুমুখী ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে ২৫ থেকে ৩০টি পরিবার জীবিকা নির্বাহ করত। গত ৭ বছর পূর্বে আমার মেয়ে আসমা আক্তার মিলি অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয় আমাদের। ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে ও আমাদের মেয়ের চিকিৎসা খরচের জন্য বিভিন্ন স্বজন ও এনজিও থেকে ঋণ গ্রহণ করেন আমার স্বামী। পরবর্তীতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে ব্যবসা বন্ধ করে দিতে হয়। আমার স্বামী মাঠে প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকা পাওনা রয়েছেন; কিন্তু তখন করোনার অজুহাত দেখিয়ে কেউ টাকা দিচ্ছিল না। এদিকে পাওনাদাররা ও এনজিও কর্মীরা টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। উপায়ন্তর না পেয়ে আমার স্বামী গত ৪ বছর পূর্বে দুবাই চলে যেতে বাধ্য হন। সেখানেও ভালো কিছু করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে কয়েক মাস পূর্বে দেশে চলে এলে আমরা ঢাকাতে বসবাস করতে শুরু করি।

তিনি আরও বলেন, সোমবার বিকেলে আমার স্বামী হৃদরোগে আক্রান্ত হলে ডাক্তারের কাছে নিয়ে যাই। পর দিন মঙ্গলবার বেলা ১১টা নাগাদ আমার স্বামী মারা যান। রাতেই স্বামীর মরদেহ বাড়িতে নিয়ে এলে পাওনাদারদের বাধার মুখে পড়তে হয়। আমার স্বামীর ১ কোটি টাকার মতো দেনা থাকলেও তার বিভিন্নজনের কাছ থেকে ৩ কোটি টাকার মতো পাওনা রয়েছে। সবার সহযোগিতায় আমাদের টাকাগুলো উত্তোলন করতে পারলে আমার স্বামীর দেনাগুলো আমরা পরিশোধ করতে পারব ও শিশুসন্তানদের নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। অন্যথায় মরণ ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

পাওনাদার রুবেল, বাদশা মিয়া, জসিমসহ অনেকেই বলেন, মো. হুমায়ুন কবির আমাদের কাছ থেকে টাকা নিয়ে আর দেননি। তিনি গত ৫ বছরের মতো পালিয়ে বেড়িয়েছেন। তাই আজকে তার মরদেহ দাফনে আমরা বাধা দিচ্ছি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এএসআই মো. দেলোয়ার হোসেন বলেন, পাওনাদারদের আপত্তির মুখে মো. হুমায়ুন কবিরের মরদেহ দাফনে বিলম্ব হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। পরে তার স্ত্রী টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে মরদেহ দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হয়।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, বিষয়টি দুঃখজনক। আপনার কাছ থেকে মাত্র জেনেছি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আরএ

  • চাঁদপুর
  • লাশ
এ সম্পর্কিত আরও খবর
সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপন
আগামীকাল চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ  
আগামীকাল চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ  
দুইদিন আগেই চাঁদপুরে ঈদ উদযাপন, ৭ জনের জামাত
দুইদিন আগেই চাঁদপুরে ঈদ উদযাপন, ৭ জনের জামাত
বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের জন্য বিকল্প নৌপথ চালু
বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের জন্য বিকল্প নৌপথ চালু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।