দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় গত ৮ মে থেমে থাকা অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচ জন নিহতের ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের সেই বাসচালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার নাম ফয়সাল (৪৫)। তিনি ভোলার চরফ্যাশনের ফারুকের ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্ঘটনার পরে সিরাজদিখান থানায় ২০১৮ সালের সড়ক পরিবহনের ৯৮/৯৯/১০৫ এর ধারায় একটি মামলা দায়ের করা হয়। চালক ফয়সাল সে মামলার ১ নম্বর আসামি। দুর্ঘটনার পর থেকে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
উল্লেখ্য, মামলার অপর দুই আসামি বাসের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস (২৩) ও চালকের সহকারী মো. সাইফুল ইসলাম শান্ত (২৬)-কে ওই দিনই গ্রেপ্তার করে পুলিশ।
গত ৮ মে প্রসূতি রোগী নিয়ে অ্যাম্বুল্যান্সটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুল্যান্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। এ সময় মহাসড়কের পাশে অ্যাম্বুল্যান্সের চাকা মেরামত করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাপায় অ্যাম্বুল্যান্সের এক নারী আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরও চারজনকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
আরএ