দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় মো. ইকবাল হোসেন নামে এক গণমাধ্যমকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে)দুপুরে কালকিনি পৌরসভাধীন ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইকবাল হোসেন উপজেলার উত্তর রমজানপুর এলাকার মৃত মোজাম্মেল হক ব্যাপারীর ছেলে। তিনি কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইনকিলাব ও বিজয় টিভির কালকিনি প্রতিনিধি। এ ছাড়াও তিনি কালকিনি উপজেলা কৃষক লীগের সদস্য সচিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (অপসারিত)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কয়েকদিন গা ঢাকা দিয়েছেন। সম্প্রতি তিনি উপজেলা পর্যায়ে ফের সাংবাদিকতা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমসাময়িক নানা বিষয় নিয়ে তিনি টকশোর আয়োজন করতেন। মঙ্গলবার দুপুরে নিজ ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কালকিনির গণমাধ্যমকর্মীরা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কালকিনি উপজেলার এক গণমাধ্যমকর্মী বলেন, ইকবাল আওয়ামী লীগের রাজনীতি করলেও ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে তার কোনো অবস্থান ছিল না। সাংবাদিক ইকবালকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানাই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে হওয়া একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই মামলার কোনো এজাহারভুক্ত আসামি ছিলেন না। তদন্তে সংশ্লিষ্টতা থাকায় তাকে সংযুক্ত করা হয়েছে। ইকবালকে মাদারীপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
/অ