দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের ঝিকরহাটি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৮ মে) সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আইয়ুব খান ও জাহাঙ্গীর খানের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে আজ সকালে প্রথমে জাহাঙ্গীর খানের বাড়ি ও তার ওপর বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরপরে জাহাঙ্গীর খানের সমর্থকরা আইয়ুব খানের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও লুটপাট করার অভিযোগ ওঠে।
হামলার ঘটনায় ভুক্তভোগী আইয়ুব খান বলেন, সকালে আমাকে মারার উদ্দেশে জাহাঙ্গীর খানের নেতৃত্বে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িতে হামলা ও লুটপাট করা হয়েছে। আমাদের ছেলেরা সবাই বিদেশে থাকে। এই সুযোগে তারা আমাদের এত বড় সর্বনাশ করল। আমি এর সঠিক বিচার চাই।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর খান বলেন, আইয়ুব খান ও তাদের লোকজন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা কারো বাড়িতে হামলা করিনি। তারা আমার ওপর বোমা মেরেছে। এর ফলে আমার পায়ের অবস্থা ভালো না।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দুই পক্ষকেই শান্ত থাকার জন্য পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ