দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লি. নামের একটি কারখানায় সরবরাহ করা পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সহকর্মী শ্রমিকরা। পরে সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
কারখানার শ্রমিকরা জানান, ৬ তলা বিশিষ্ট কারখানায় অন্তত ৪ হাজার শ্রমিক কাজ করেন। শনিবার সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা ট্যাপের পানি পান করেন । এর আধঘণ্টা পর একে একে শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় সিরাজুল হক জেনারেল হাসপাতাল, রাহাতুন্নেছা জেনারেল হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।
অসুস্থ শ্রমিকরা বলছেন, পানি পান করার পর তারা বমিবমি ভাব, মাথাঘোরা ও পেটে ব্যথা অনুভব করেন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
এ ব্যাপারে সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন, অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরানো, বমিভাব, পেট ব্যথার মতো লক্ষণ রয়েছে। তাদের বেশির ভাগই চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হয়েছে। আক্রান্ত রোগীরা আশঙ্কামুক্ত রয়েছে।
/অ