দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার হাওর উপজেলা মোহনগঞ্জের পেরীর বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে স্থানীয় মোহনগঞ্জ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন, মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরীরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। সম্পের্ক তারা মামাতো-ফুফাতো ভাই।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরীর বিলে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিন শেষে তারা আর বাড়ি ফেরেননি। পরে রাতেই পরিবারের লোকজন তাদের খুঁজতে বিলে যান। কিন্তু তাদের কোনো সন্ধান পাননি।
এদিকে আজ শনিবার সকালে পেরীর বিলের একটি গাছের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হওয়ার (বজ্রপাতে পোড়ার) চিহ্ন ছিল। স্থানীয়দের ধারণা, তারা হয়তো বজ্রপাতেই মারা গেছেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/