দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে পুশইনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুশইনের খবরে এলাকায় স্থানীয় মসজিদে রাতে মাইকিং করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি সূত্র জানায়, আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে পুশইনের জন্য জড়ো হতে জানা যায়। তখন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পর বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি সতর্কতা অবলম্বন করে সারা রাতজুড়ে সীমান্তে টহল জোরদার করা হয়।
স্থানীয়রা জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকার গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এরপর বিজিবির সঙ্গে অবস্থান নেয় স্থানীয় জনতা।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। এছড়া কতজনকে পুশইন করার জন্য তারা তৎপর ছিল তার সঠিক সংখ্যা জানা যায়নি।
আরএ