দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে একটি ভারতীয় তৈরি ওয়ান শুটার পিস্তল, ৪০ রাউন্ড গুলি ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৬ মে) ভোররাতের দিকে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের কবরস্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরে অবস্থানরত সেনাবাহিনীর একটি টিম মেজর ফজলে রাব্বীর রাঁধাকান্তপুর কবরস্থানে প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা দিয়ে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সদর থানায় জমা দিয়েছেন।
আরএ