দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বৃহস্পতিবার (১৫ মে) এ আদেশ জারি করেন। এ সময় উভয় পক্ষের অভিভাবকদের জানানো হয়, নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, উপজেলার তেঘরিয়া গ্রামের অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর সাথে ধানদিয়া ইউনিয়নের দৌলতপুর এলাকার এক যুবকের বিয়ে ঠিক হয়। বুধবার রাতে বর বিয়ে করার জন্য কনের বাড়িতে আসছিলেন। এক পর্যায়ে মহিলা বিষয়ক অফিসের তৎপরতা জানতে পেরে তারা ফিরে যান। এ সময় প্রশাসনের পক্ষ থেকে উক্ত বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ঐ কিশোরীর বাবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে মুচেলকা প্রদান করেন। এ সময় ঐ কিশোরীকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে।
এফএইচ/