দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগের অন্যতম নেতা নাছির উদ্দিন হাওলাদারকে কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরক, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুর মামলায় ঢাকার যাত্রাবাড়ী থানার ভাঙা প্রেস এলাকার থেকে গ্রেপ্তার করা হয়।
যুবলীগ নেতা নাছির উদ্দিন হাওলাদার পিরোজপুর এলজিইডির হাজার হাজার কোটি টাকা লুটপাটকারি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজ ও মিরাজুল ইসলামের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। এদিকে নাছিরের গ্রেপ্তারের খবরে তার নিজ গ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সর্বস্তরের জনগণ।
জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল পিরোজপুরে জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের নামে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় চাঁন মিয়া মাঝি ছাড়াও মুরাদ হোসেন মাঝি, মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুনার রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর ইফাদ বাবু জানান, পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলামের একটি রিকুইজিশনে ভিত্তিতে রোববার ( ১১ মে) ভাঙা প্রেস এলাকা থেকে মামলার ২নং আসামি নাছিরকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সোমবার যুবলীগ নেতা নাছির পিরোজপুর আদালত এলাকায় বিক্ষুব্ধ জনতার হামলার স্বীকার হন।
আরএ