দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২১ সালে নেত্রোকনা থেকে আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনেছিলেন বুলবুল (৩৭) ও তার স্ত্রী। নিজ হাতে লালন পালন করেন গরুটিকে। শান্ত শিষ্ট হওয়ায় এর নাম রাখেন শান্ত। গরুটি যাতে ভালো থাকে সেজন্য কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ৫০০০ টাকাও দান করেন এ দম্পতি।
এবার কুরবানির ঈদে বুলবুল সেই গরুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। এই বার্তা প্রধানমন্ত্রীর কাছে পোঁছালে প্রধানমন্ত্রী তার উপহার গ্রহণে সম্মত হন এবং বুলবুলকে নির্দেশ দেন নিজের বাড়িতে গরুটিকে কুরবানি দিয়ে দরিদ্র-অসহায় মানুষের মাঝে এর মাংস বিতরণের।
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা উত্তরপাড়া এলাকার বুলবুল এ গরুকে নিজ বাড়িতে কুরবানি দেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন উপস্থিতে ৮০০ টি দরিদ্র-অসহায় পরিবারের মাঝে এ মাংস বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই তারা এ গরুকে ক্রয়সহ লালন-পালন করেছেন বলে জানান বুলবুল আহমেদের স্ত্রী ইসরাত জাহান। তাদের ইচ্ছা পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।
ইসরাত জাহান বলেন, আমরা খুবই আনন্দিত কারণ আমাদের গরুটিকে উপহার হিসেবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। আমাদের ইচ্ছে পূরণ হয়েছে। আমাদের স্বপ্ন পূরণের জন্য সংবাদকর্মীদের অনেক বড় অবদান রয়েছে। তারা আমাদের স্বপ্নের বিষয়টি তুলে ধরেছেন বলেই আজ আমরা এ কাজটি সুন্দরভাবে করতে পেরেছি। আমাদের এলাকাবাসীরাও এ বিষয়ে খুব আনন্দিত।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেন, বুলবুলের এ অকৃত্রিম ভালোবাসার জন্য প্রধানমন্ত্রী বুলবুল ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন।