দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে চারটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জে ১ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান ও ২ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কিশোর দত্তের এজলাশে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। বিচারক আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, গত ৫ নভেম্বর গোয়েন্দা পুলিশের একটি দল শরীফুল আলমকে আটক করে ঢাকায় নিয়ে যায়। কিশোরগঞ্জে দুটি ও কুলিয়ারচর থানায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ কিশোরগঞ্জ আদালতে তোলা হয়। বুধবার শরীফুল আলমের জামিন আবেদন করা হবে।
জেবি/এম