দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আমরণ অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম গুরুতর অসুস্থ হওয়ায় তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
অসুস্থ ৪ শিক্ষার্থী হলেন- ওয়াহিদ, স্বাক্ষর, এনামুল, ইমন।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়টির আচার্য, শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের যথেষ্ট সময় দিয়েছি। আমরা বারবার তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, এই মুহূর্তে থেকে আমরা ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত এই উপাচার্যকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অনশন থেকে উঠব না।
এদিকে, বিকেল ৪টার পর দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
/অ