দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠিতে প্রতি কেজি কাঁচা মরিচ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জুন) এই দামে মরিচ বিক্রি হচ্ছে বলে অনেক ক্রেতা জানিয়েছেন ।
ক্রেতারা জানান দুদিন আগেও ৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছেন তারা। আজ ৭০০ টাকা হওয়ায় না কিনে ফিরতে হবে।
এসময় তারা বলেন, ‘ঈদকে ঘিরে স্থানীয় সিন্ডিকেটের কারণে এ অবস্থা দাঁড়িয়েছে। ৭০০ টাকা মরিচের কেজি এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
তবে কাঁচা মরিচের আকাশছোঁয়া দামের ব্যাপারে বিক্রেতারা বলছেন, ঈদের সময় পাইকাররা দাম বাড়ায়। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
এ বিষয়ে ঝালকাঠি বড় বাজার কমিটির সহসভাপতি মো. কবির হাওলাদার বলেন, ‘ঈদের কারণেই পাইকারি বাজার চড়া। ৭০০ টাকায় বিক্রি করেও খুব বেশি লাভ থাকবে না।’