দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক হলেন আব্দুল খালেক (৬০)।তিনি নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কৃষক আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। পরে বিকেলে ধান ক্ষেতে কৃষক আব্দুল খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। তারা আব্দুল খালেকের মাথার চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে বুঝতে পারেন, তিনি বজ্রপাতে মারা গেছেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এফএইচ/