দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে নেত্রকোনা জেলা শহরের কাটলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোবায়েল আহমেদ খান জেলার পৌর শহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোবায়েল আহমেদ খান নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। বিগত সময়ে দায়ের করা নাশকতা মামলায় তাকে রবিবার (১১ মে) দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হবে।
/অ