দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ও পৌর বিএনপির কমিটির কার্যক্রমে গতিশীলতা আনতে আয়োজিত সভার শেষ পর্যায়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ এবং বিএনপি কর্মী আফতাব হোসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
/অ