দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকায় স্কুল ছুটি শেষে সড়ক পাড় হওয়ার সময় হোসেন আহমদ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (১০ মে) বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী এনা পরিবহণের একটি বাস ওই স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
নিহত হোসেন আহমদ জাউয়াবাজার ইউনিয়নের কটালপুর নোয়াগাও গ্রামের মজলুম আলীর ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী ৪০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে জয়কলস হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ এনা পরিবহনের বাস আটক করলেও বাসের চালাক ও হেলপার পালিয়ে গেছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নাজমুল হক বলেন, স্কুল ছুটির পর চতুর্থ শ্রেণির ছাত্র সিলেট সুনামগঞ্জ সড়ক পাড় হয়ে বাড়ি ফেরার সময় দ্রুতগতিতে আসা এনা পরিবহণের বাসটি স্কুলছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কে